ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

১৪৯
১৪৯

ময়মনসিংহে ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলাকে ঘিরে এক প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ নজরুল সিটির ভারোত্তোলন ক্লাবের সভাপতি ও চেয়ারম্যান, লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দলগত খেলার পাশাপাশি বাংলাদেশের একক খেলাধুলাগুলোরও নিয়মিত চর্চা হওয়া অত্যন্ত জরুরি। যে কোনো খেলাধুলা মানুষের মন, মনন ও শরীরকে সুস্থ রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা করলে মন প্রফুল্ল থাকে, মানসিক চাপ কমে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়।

কমিশনার বলেন, আমরা পড়াশোনার সময় যতটা মনোযোগী হতে পারি না, অনেক সময় খেলাধুলার সময় তার চেয়েও বেশি মনোযোগী হয়ে উঠি, কারণ খেলাধুলার মধ্যে আনন্দ রয়েছে। সেই আনন্দই আমাদের মনকে সতেজ করে এবং পরে পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভারোত্তোলনের মতো শক্তি ও শৃঙ্খলাভিত্তিক খেলাধুলা যুবসমাজকে শারীরিকভাবে সক্ষম এবং মানসিকভাবে দৃঢ় করে তোলে। পাশাপাশি গ্রামীণ খেলাধুলা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম বলেন, আধুনিকতার ছোঁয়ায় অনেক গ্রামীণ খেলা হারিয়ে যেতে বসেছে। এসব খেলাকে পুনরুজ্জীবিত করতে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতেই এই আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ভারোত্তোলনের চিত্তাকর্ষক প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents