আজহারি ছাত্র থেকে সম্মানিত অতিথি: দীর্ঘ বিরতির পর মিশরে ফিরলেন ড. মিজানুর রহমান আজহারী

Picture of জাহেদুল ইসলাম আল রাইয়ান মিশর প্রতিনিধি

জাহেদুল ইসলাম আল রাইয়ান মিশর প্রতিনিধি

একসময় যিনি ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী, আজ তিনি ফিরে এলেন সেই ঐতিহ্যবাহী ভূমিতে একজন সম্মানিত অতিথি হিসেবে। দীর্ঘ বহুদিন পর মিশরে পৌঁছেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আজ সকাল ১১টায় তিনি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ড. মিজানুর রহমান আজহারীর এই আগমন মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের মাঝে বিশেষ আগ্রহ ও আবেগের সৃষ্টি করেছে। কারণ, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে গড়ে ওঠা তাঁর জ্ঞানচর্চা ও চিন্তাভাবনাই পরবর্তীতে তাঁকে ইসলামী দাওয়াহ ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে পরিচিত করে তুলেছে। আজ সেই আজহারের মাটিতে তিনি ফিরলেন অতীতের ছাত্র পরিচয় পেরিয়ে একজন স্বীকৃত ব্যক্তিত্ব হিসেবে।

কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দারুল আজহার বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুল বাসার। এ সময় দারুল আজহার-এর একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। পাশাপাশি মিশরে বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের কল্যাণে কাজ করা মিশর জামাআতের অঙ্গসংগঠন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকেও তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তাজদিদ আজহারী এবং সংগঠনের অন্যতম প্রতিনিধি জহির আজহারী বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে গ্রহণ করেন। সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে এই অভ্যর্থনা সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিশরে অবস্থানকালে ড. মিজানুর রহমান আজহারী শিক্ষার্থী, গবেষক ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি ইসলামী শিক্ষা, সমাজ, সমসাময়িক চ্যালেঞ্জ ও দাওয়াহভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

একসময়ের আজহারি ছাত্রের এই প্রত্যাবর্তন অনেকের কাছে কেবল একটি সফর নয়; বরং এটি স্মৃতি, সংগ্রাম ও অর্জনের এক নীরব সাক্ষ্য। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রাঙ্গণ আবারও প্রত্যক্ষ করবে তারই এক ছাত্রের নতুন পরিচয়—অতীতের পথ পেরিয়ে বর্তমানের দায়িত্ব নিয়ে।

লেখক কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents