নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে শিক্ষাবান্ধব ও শিক্ষানগরী হিসেবে গড়ে তুলব- নূরুল ইসলাম বুলবুল

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১০৮
১০৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল জনতার প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তার ‘জনতার ইশতেহার’ ঘোষণা করেছেন।

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, সুশাসন ও শান্তির মাধ্যমে একটি পরিবর্তনশীল, উন্নত ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই তার মূল লক্ষ্য। নিরাপদ ও বাসযোগ্য জেলা গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, বেকারত্ব দূর করতে বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার প্রধান কৌশল।

নূরুল ইসলাম বুলবুল জানান, চাঁপাইনবাবগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে। জেলা সদরসহ ইউনিয়ন পর্যায়ে গণপরিবহন ব্যবস্থা চালু করা এবং প্রধান সড়কগুলো সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মাণের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়।

নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার সঙ্গে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু ও ট্রেনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন জামায়াত প্রার্থী। পাশাপাশি মহানন্দা নদীর পানি বরেন্দ্র অঞ্চলে সরবরাহের মাধ্যমে কৃষিখাতের উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, দিয়ার অঞ্চলকে আলাদা উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা এবং জেলাকে শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে গড়ে তোলার কথাও ইশতেহারে তুলে ধরেন নূরুল ইসলাম বুলবুল।

তিনি আরও বলেন, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন গড়ে তোলা, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা, কৃষি ও শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, ভিশন ২০৪০ বাস্তবায়ন এবং চাঁপাইনবাবগঞ্জকে গ্রিন টাউন ও ক্লিন টাউন হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।

জনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. লতিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসাহাকসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents