চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেএসডির সুমনের তারা প্রতীকের গণসংযোগ

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তারা প্রতীকের পক্ষে মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার সারাদিনে সুমন পাইকড়তলা মোড়, নতুন বাজার, লক্ষীপুর, কাজীপাড়া, কুমারপাড়া ও বারোঘরিয়া বাজারসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় অসংখ্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি প্রতিটি ভোটারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। স্থানীয়রা জানান, তিনি পিতার রাজনৈতিক আদর্শ ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন।

সুমন ইসলামপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সকল ভোটারের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে তারা প্রতীকের প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করেছে।

    About The Author

    সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

    নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে

    Read More »

    সিলেটে আইনি সহায়তায় প্রস্তুত অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

    সিলেটে আইনি সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী। তিনি সিলেট দায়রা ও জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন বলে জানা গেছে। জানা যায়,

    Read More »

    চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ

    Read More »

    ময়মনসিংহে উন্নয়নের গতি ত্বরান্বিত, সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

    ময়মনসিংহ জেলায় এপ্রিল ২০২৬-এর মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা

    Read More »

    মধুপুর শালবন রক্ষায় মানববন্ধন, বন ধ্বংস বন্ধের জোর দাবি

    বাংলাদেশের গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় বিস্তৃত ভাওয়ালের গড় ও মধুপুরের গড়ের শালবন আজ মারাত্মক হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, অসাধু দখলবাজ ও কিছু বন কর্মকর্তার

    Read More »

    সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

    সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় বিশেষ

    Read More »

    Table of Contents