রাজধানীতে শীতকালীন উদ্যোক্তা মেলায় অর্ধশত উদ্যোক্তার অংশগ্রহণ

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

২৭৮
২৭৮

দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে জাতীয় নির্বাচন ঘিরে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজনীতি, তখন উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেকটাই আড়ালে পড়ে যাচ্ছেন। এমন বাস্তবতায় রাজধানীতে শীতকালীন উদ্যোক্তা মেলা ২০২৬ আয়োজন করেছে বিএইচ বিজনেস ক্লাব। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

গত ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত টানা তিন দিন রাজধানীর আফতাবনগরে অনুষ্ঠিত হয় এই শীতকালীন উদ্যোক্তা উৎসব। বিগত কয়েক বছর ধরে নারী উদ্যোক্তাদের কেন্দ্র করে মেলা, সেমিনার ও উদ্যোক্তা উৎসব আয়োজন করে আসা বিএইচ বিজনেস ক্লাবের এবারের আয়োজন ছিল তুলনামূলকভাবে আরও সংগঠিত ও সময়োপযোগী। নতুন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের পাশাপাশি ব্র্যান্ড প্রমোটার ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও কার্যকর করে তোলে।

অর্ধশত উদ্যোক্তার অংশগ্রহণ

এই মেলায় অংশ নেন প্রায় অর্ধশত উদ্যোক্তা। একই ছাদের নিচে তারা নিজেদের পণ্য ও ব্র্যান্ড সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরেন। ফ্যাশন, জুয়েলারি, কসমেটিকস, কিডস কালেকশন ও হোম ডেকরের মতো নানা ধরনের পণ্যের স্টল ছিল মেলায়। দর্শনার্থীদের সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে ফুড স্টলগুলোতে, যেখানে সারাক্ষণই ছিল ক্রেতাদের উপস্থিতি।

সংগীত ও ফ্যাশন শোতে প্রাণবন্ত আয়োজন

উদ্যোক্তাদের উৎসাহ বাড়াতে আয়োজকদের পক্ষ থেকে ছিল সংগীতানুষ্ঠান, যা পুরো মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। মেলার মূল আকর্ষণ ছিলেন উদ্যোক্তারাই, তবে তাদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

সংগীতানুষ্ঠানের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ফ্যাশন শো। বিনামূল্যে এই ফ্যাশন শোতে অংশ নেন একাধিক উদ্যোক্তা, যারা নিজেদের তৈরি পোশাক ও জুয়েলারি নিজস্ব মডেলের মাধ্যমে দর্শনার্থীদের সামনে উপস্থাপনের সুযোগ পান। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটার ও জনপ্রিয় মডেলরা, যারা সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে উদ্যোক্তাদের ব্র্যান্ড তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও ‘আমরা করব জয়’ উদ্যোগের উপদেষ্টা জোহুরা হালিম লাভলি। তিনি বলেন, একই ছাদের নিচে পরিশ্রমী উদ্যোক্তাদের একত্র করা একটি সাহসী উদ্যোগ। বর্তমানে অনেক জায়গায় সরকারি উদ্যোগে মেলা বন্ধ থাকায় বেসরকারি প্ল্যাটফর্মগুলোর এমন আয়োজন আরও বেশি প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিএইচ বিজনেস ক্লাবের উপদেষ্টা ও ফারজানা বুটিক্সের প্রতিষ্ঠাতা ফারজানা আফরিন। তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য নিয়মিত মেলার আয়োজন জরুরি, কারণ এতে অফলাইনে ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরি হয়।

বি এইচ বিজনেস ক্লাবের ভূমিকা 

আয়োজনের কেন্দ্রে ছিলেন বিএইচ বিজনেস ক্লাবের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস জান্নাত। তিনি মেলায় অংশগ্রহণকারী প্রতিটি উদ্যোক্তাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন। জান্নাত বলেন, তিনি এই মেলাগুলো আয়োজন করেন উদ্যোক্তাদের সফলতার কথা মাথায় রেখে, কারণ অনেক উদ্যোক্তা তার দিকে তাকিয়ে স্টল নেওয়ার সিদ্ধান্ত নেন। মেলার মাধ্যমে যদি তাদের ব্র্যান্ডের প্রচার হয়, তাহলেই উদ্যোক্তারা আরও উৎসাহিত হন বলে তিনি উল্লেখ করেন। মেলার শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে বিএইচ বিজনেস ক্লাবের স্বেচ্ছাসেবক দল। শুরু থেকে শেষ পর্যন্ত তারা নীরবে দায়িত্ব পালন করেন এবং স্টলারদের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ছিলেন।

স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্বরূপ পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করেন বিএইচ বিজনেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা, ফারজানা আফরিন 

প্রথমবারের অভিজ্ঞতায় আত্মবিশ্বাস এবারের মেলায় অংশ নেওয়া অনেক উদ্যোক্তার জন্য এটি ছিল প্রথমবারের মতো নিজেদের পণ্য ও ব্র্যান্ড সরাসরি মানুষের সামনে তুলে ধরার সুযোগ। অনেকেই ভালোবাসা ও যত্ন দিয়ে নিজেদের হাতে তৈরি পণ্যের স্টল সাজিয়েছেন, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। মেলার বাইরেও বিএইচ বিজনেস ক্লাবের কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে তারা আয়োজন করে বিভিন্ন ওয়ার্কশপ, যেখানে প্রোডাক্ট ফটোগ্রাফি, অনলাইন ব্যবসা পরিচালনা ও অফলাইন নেটওয়ার্কিংয়ের মতো বিষয়গুলো বাস্তবমুখী পদ্ধতিতে শেখানো হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা

আয়োজকেরা জানান, উদ্যোক্তাদের জন্য নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই বিএইচ বিজনেস ক্লাবের মূল উদ্দেশ্য। সরকারি উদ্যোগ সীমিত হয়ে আসার প্রেক্ষাপটে বেসরকারি পর্যায়ে এমন আয়োজন উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। ভবিষ্যতেও নিয়মিত মেলা, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিএইচ বিজনেস ক্লাব। আয়োজকদের মতে, এসব উদ্যোগই সংগঠনটিকে সাহস ও সম্ভাবনার প্রতীকে পরিণত করেছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents