বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টা, পরীক্ষার্থী আটক

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

৪১৫
৪১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে অসৎ উপায় অবলম্বনের অভিযোগে আরও এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, মেসেঞ্জারের মাধ্যমে বাবার কাছে ছবি পাঠানো এবং ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে উত্তর খোঁজার সময় তাকে হাতেনাতে ধরা হয়।

গতকাল জুমুয়াবার বিশ্ববিদ্যালয়ের সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

এর আগেও বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষায় আরেকজন ভর্তিচ্ছুকে মোবাইলসহ আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জানা যায়, রাবির ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হয় বিকেল ৩টা থেকে। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে এই ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন পরীক্ষার হলে থাকা পরিদর্শক। তিনি দেখতে পান, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ৩টা ১৩ মিনিটে একটা ছবি তোলেন এবং ৩টা ৩০ মিনিটে আরেকটি ছবি তুলে মেসেঞ্জার ব্যবহার করে আরেকজনের কাছে পাঠান। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী ‘চ্যাট জিপিটি’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। আমি প্রশ্নপত্রের দুইটা ছবি তুলেছিলাম কিন্তু আমি লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।

ছবি কাকে পাঠিয়েছিলেন, জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, আমি আমার বাবাকে ছবি পাঠিয়েছিলাম। আব্বু উওর খুঁজে দিচ্ছিলেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents