৮৩বোতল বিদেশীমদ ও প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর অভিযানে প্রাইভেটকারসহ ৮৩ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ ও ০১ মাদককারবারি গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল আজ ১৭ জানুয়ারী ২০২৬খ্রিঃ অনুমান ০০৫৫ ঘটিকায় টহল ডিউটি করাকালীন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কেওয়াটখালী পোল্ট্রির মোড়স্থ কনস্ট্রাকশন মাল রাখার জায়াগায় প্রাইভেটকার সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে এগিয়ে গেলে র‌্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি ১। মোঃ মুসা(৪৪), জেলা-শরীয়তপুরকে আটক করে এবং সহযোগি পলাতক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে পলাতক মাদক কারবারির নাম মোঃ নাইম(৫০), জেলা-ঢাকা ও প্রাইভেটকারে অবৈধ বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য ও দেখানো মতে প্রাইভেটকার হতে ৮৩বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ, বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও ০১ টি মোবাইল জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ৮,৩০,০০০/-(আট লক্ষ ত্রিশ হাজার) টাকা। 

 ধৃত মাদকাকারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় আলমতসহ মাদককারবারিকে হস্তান্তর করা হয়েছে।

সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া কর্মকর্তা অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents