সংবিধান থেকে একাত্তর মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে না—এসব সঠিক নয় : আলী রীয়াজ

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, একটি মহল অপপ্রচার চালাচ্ছে যে জুলাই সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে না—এসব কথা ঠিক নয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এ দেশে কি যে নিপীড়নমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল তার সবচেয়ে বড় সাক্ষী আপনারা। গুম, হত্যা, বিচারবহির্ভূত হত্যা, অন্যায়ভাবে মামলার শিকার হওয়া এসব কিছুরই আপনারা কেবল সাক্ষী নন, ভুক্তভোগীও বটে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অকাতরে প্রাণ দিয়েছেন। কেউ মারাত্বকভাবে আহত হয়েছেন, কেউ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা যেন সেটা ভুলে না যাই।

আলী রীয়াজ বলেন, দেশের বেশির ভাগ মানুষ তরুণ, তারা কোনদিন গণভোট দেখেনি।

এবারকার গণভোট তাদের জন্য প্রথমবার। রাষ্ট্রের ভিত্তি কেমন হবে বা কি থাকবে তারই দলিল হচ্ছে জুলাই জাতীয় সনদ এবং সেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই এ গণভোট।

তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেহেতু সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, আপনাদের কাছে অনেকেই প্রশ্ন করবে গণভোট কি? তাদের বলবেন, গণভোট হচ্ছে হ্যাঁ ও না ভোট। প্রশ্ন আসে কিসের হ্যাঁ- কিসের না? হ্যাঁ হচ্ছে আপনি বাংলাদেশের একটা ব্যবস্থাকে বদলে ভবিষ্যতে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করার জন্য আপনার সমর্থন জানাচ্ছেন।

তিনি বলেন, কিছু ভিন্নমতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত সংবলিত জুলাই সনদ ১৩ কোটি ভোটারের সামনে হাজির করা হচ্ছে। ভোটাররা সম্মতি দিলে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা তা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। গণভোটে প্রশ্ন করা হয়েছে আপনি পরিবর্তন চান কি না। জনগণ হ্যাঁ এর পক্ষে সমর্থন জানালে পরবর্তী সরকার এ সনদ বাস্তবায়ন করবে। না জিতলে আবার ফ্যাসিবাদ জন্ম নিতে পারে।

সমাজের অভিভাবক হিসেবে আপনাদেরকে এ বিষয়ে জনমত সৃষ্টি করতে হবে। মানুষকে বোঝাতে হবে যে, তাদের সমর্থনে ভবিষ্যতে কেউ যেন অতীতের মতো ফ্যাসিস্ট হতে না পারে।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সারোয়ার আলম, ইমামদের পক্ষে মুফতি হুমায়ুন কবির প্রমুখ।

 

    About The Author

    বিয়ের পীড়িতে এম বি কানিজ, সামাজিক বার্তায় নতুন জীবনের ঘোষণা

    কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ) আসনের সাবেক জেলা পরিষদ সদস্য এম বি কানিজ জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন।

    Read More »

    বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন, কর্মকর্তাদের প্রশংসা

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে কৈইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি

    Read More »

    সিংড়ায় হাম ও রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

    নাটোরের সিংড়ায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

    Read More »

    হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

    হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য

    Read More »

    সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

    নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে

    Read More »

    সিলেটে আইনি সহায়তায় প্রস্তুত অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

    সিলেটে আইনি সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী। তিনি সিলেট দায়রা ও জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন বলে জানা গেছে। জানা যায়,

    Read More »

    Table of Contents