নড়াইলের লোহাগড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৪

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দীঘলিয়া ও আগেরহাট এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল বুধবার মধ্যরাতে পরিচালিত এ অভিযানে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান, প্রায় ৮০০ রাউন্ড গোলাবারুদ, বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—তোফায়েল মন্ডল (২৫), রাসেল (১৯), ইসমাইল (৫০) এবং আমিনুল (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ সেনাক্যাম্প বা যে কোনো আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents