‘বিদেশি কোম্পানি নয়, আপত্তি কনসেশন মডেল ও চুক্তির শর্তে; এতে বছরে হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারানোর আশঙ্কা’

চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রস্তাব বাতিলের আহ্বান মুহিউদ্দিন রাহাতের

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে কনসেশন ভিত্তিতে পরিচালনার জন্য দেওয়ার উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্টুডেন্ট ফর সভরেন্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত। তিনি বলেছেন, বিদেশি কোনো প্রতিষ্ঠানকে বন্দরের কাজে যুক্ত করাই মূল সমস্যা নয়; বরং কোন পদ্ধতিতে এবং কী শর্তে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটিই বিতর্কের কেন্দ্রবিন্দু।

শুক্রবার (২৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বর্তমানে যে কনসেশন মডেলের আওতায় এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার আলোচনা চলছে, সেটি বাংলাদেশের জন্য আর্থিক ও কৌশলগত—উভয় দিক থেকেই ঝুঁকিপূর্ণ হতে পারে।

রাহাত বলেন, বিশ্বে সাধারণত তিনটি পদ্ধতিতে সমুদ্রবন্দর পরিচালিত হয়—অপারেটর হায়ারিং, যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) এবং কনসেশন। এর মধ্যে বর্তমানে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল অপারেটর হায়ারিং মডেলে পরিচালিত হচ্ছে। এই ব্যবস্থায় দৈনন্দিন পরিচালনার দায়িত্ব বেসরকারি অপারেটরের হাতে থাকলেও নীতিগত ও কৌশলগত নিয়ন্ত্রণ থাকে বন্দর কর্তৃপক্ষের হাতে। পাশাপাশি আয়ের বড় অংশও রাষ্ট্রের কাছেই থাকে।

তার দাবি, সিঙ্গাপুর ও চীনের সাংহাইয়ের মতো বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোতে রাষ্ট্রই মূল নিয়ন্ত্রণ ধরে রেখেছে। আবার ভিয়েতনাম বিদেশি কোম্পানিকে যুক্ত করলেও অধিকাংশ ক্ষেত্রে দেশীয় অংশীদারের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করায়, ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বজায় থাকে।

অন্যদিকে কনসেশন মডেলে দীর্ঘ সময়ের জন্য একটি বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানকে টার্মিনাল পরিচালনা ও রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হয়। রাহাতের ভাষ্য, একবার এমন চুক্তি কার্যকর হলে পরে শর্ত পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে।

তিনি আফ্রিকার কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরে বলেন, নাইজেরিয়া ও জিবুতির মতো দেশে কনসেশন মডেল নিয়ে নানা বিতর্ক হয়েছে। বিশেষ করে জিবুতি সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা একটি চুক্তি মেয়াদ শেষ হওয়ার আগেই বাতিল করে দেয়।

ফেসবুক পোস্টে মুহিউদ্দিন রাহাত দাবি করেন, রাষ্ট্রের অর্থায়নে নির্মিত, আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন এবং বর্তমানে সবচেয়ে লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে কনসেশনে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

তার ভাষ্যমতে, বর্তমানে প্রতিটি কন্টেইনার থেকে প্রাপ্ত আয়ের বড় অংশ বন্দর কর্তৃপক্ষের কাছে থাকে। কিন্তু ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব অনুযায়ী রাজস্ব ভাগাভাগি কার্যকর হলে সরকারের আয় উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তিনি দাবি করেন, এতে বছরে প্রায় এক হাজার থেকে দেড় হাজার কোটি টাকার সমপরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

রাহাত আরও বলেন, টার্মিনাল নির্মাণ, ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতি কেনা, নদী ড্রেজিং কিংবা ভবিষ্যতে অবকাঠামো প্রতিস্থাপনের মতো বড় বিনিয়োগ না করেও ডিপি ওয়ার্ল্ড প্রস্তাবিত চুক্তিতে আয়ের বড় অংশ পাবে। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষকে সীমিত আয়ের মধ্যেই অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন ব্যয় বহন করতে হবে।

তিনি অভিযোগ করেন, সাবেক শেখ হাসিনা সরকারের সময় থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া বর্তমান সরকারের সময়েও তেমন প্রশ্ন ছাড়াই এগিয়ে নেওয়া হয়েছে। তবে সম্প্রতি গঠিত ১২ সদস্যের পর্যালোচনা কমিটি বিষয়টি নতুন করে মূল্যায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পোস্টের শেষাংশে মুহিউদ্দিন রাহাত বলেন, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিবেচনায় নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণেই রাখা উচিত। একই সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তির প্রস্তাব পুনর্বিবেচনা করে তা বাতিলের আহ্বান জানান তিনি।

তবে ফেসবুক পোস্টে উল্লিখিত আর্থিক হিসাব, পরিসংখ্যান ও অন্যান্য তথ্য মুহিউদ্দিন রাহাতের নিজস্ব দাবি। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন মন্ত্রণালয় বা ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • ‘বিদেশি কোম্পানি নয়, আপত্তি কনসেশন মডেল ও চুক্তির শর্তে; এতে বছরে হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারানোর আশঙ্কা’

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩২ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

২ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৬৭ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৪ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

১৯ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৩ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents