কক্সবাজারে সমুদ্রসৈকতে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার

Picture of নাম: আলিফ মাহমুদ রবি কক্সবাজার প্রতিনিধিঃ

নাম: আলিফ মাহমুদ রবি কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় এক দিন পর রামুর সোনারপাড়া এলাকার প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল।

রবিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে রামুর সোনারপাড়া এলাকার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য মরদেহ রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়

জানা গেছে, গতকাল শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্রসৈকতের নৌবাহিনীর জেটি-সংলগ্ন এলাকায় বন্ধু আরমানের সঙ্গে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে প্রবল স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান। বন্ধুর চেষ্টা এবং স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা সত্ত্বেও সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে। রাতভর অনুসন্ধান চালানোর পর রবিবার সকালে ঘটনাস্থল থেকে কিছু দূরে রামুর সোনারপাড়া এলাকার প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনার পর সমুদ্রসৈকতে ভ্রমণকারীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে লাইফগার্ড ও বিচকর্মীদের নির্দেশনা মেনে চলা এবং নির্ধারিত নিরাপদ এলাকার বাইরে সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৬ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents