সিংড়া পৌরসভার ২৭ কোটি ৫৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

Picture of মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

১০৮
১০৮

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় সিংড়া পৌরসভার কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে সর্বসাধারণের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন।

অনুষ্ঠানে পৌরসভার উন্নয়ন ও প্রশাসনিক ব্যয়ের হিসাব সংবলিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো. ওমর ফারুক।

বাজেটে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধনসহ নাগরিক সেবা বৃদ্ধির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, নতুন অর্থবছরকে সামনে রেখে সিংড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়গুলো বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট অধিবেশন সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুদাউদ, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, পিকেএসএস (এনজিও)-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, কসমস (এনজিও)-এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভিন মালা, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু এবং পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৭ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৪ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৩ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents