মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া সরঞ্জাম বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ

Picture of মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধিঃ

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধিঃ

১৭০
১৭০

আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস উপলক্ষে “মাদকমুক্ত সমাজ গড়ুন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের-এর অর্থায়নে প্রথম ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়া কর্মী ও ক্রীড়া সংগঠক মো. হাসানুর জামান বাবু, সমাজসেবক মো. শওকত আলী, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মুহাম্মদ জাহেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য আহমদ কবির বাবুল, সমাজসেবক ও নাট্যপরিচালক মো. নুরুল ইসলাম চৌধুরী সানু এবং সমাজসেবক মুহাম্মদ ইলিয়াস খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রথম পর্যায়ে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ফুটবল, ফুটবল জার্সি, বলে বাতাস ভরার পাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মুহাম্মদ জাহেদের কাছে হস্তান্তর করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে তিনি এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে হাবিলাসদ্বীপ ইউনিয়নের পূর্ব হুলাইন ৩ নম্বর ওয়ার্ডের সামরবাড়ীর ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মাঝেও ফুটবল ও অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, কর্মসূচির ধারাবাহিকতায় আগামী শুক্রবার হুলাইন, হাবিলাসদ্বীপ ও মুকুটনাইট তিন গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অন্তরঙ্গ ক্লাব এবং স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও ক্রীড়া সংগঠনের খেলোয়াড়দের মাঝেও ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents