২০ দিনে রেশম চাষ করে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন সমরুদ্দিন

Picture of মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

১৫৩

ভোলাহাটের রেশম চাষি সমরুদ্দিনের আদর্শ রেশম পালন ঘরে রেশম পোকার পরিচর্যায় ব্যস্ত সমরুদ্দিন ও কর্মরত নারীরা।

১৫৩

ষাটোর্ধ্ব মো. সমরুদ্দিন। পূর্বপুরুষের হাত ধরে ছোটবেলা থেকেই জড়িয়ে আছেন রেশম চাষের সঙ্গে। দীর্ঘদিনের নানা চড়াই-উতরাই ও মন্দা পরিস্থিতি পেরিয়ে এখনও তিনি ধরে রেখেছেন এই ঐতিহ্যবাহী পেশা। ফলনের ওঠানামা থাকলেও চলতি মৌসুমে আশার আলো দেখছেন এই রেশম চাষি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মো. সমরুদ্দিনের পরিবারে বর্তমানে পাঁচ সদস্য রয়েছেন। রেশম চাষের মাধ্যমে তিনি মেয়েদেরও প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের বিয়ে দিয়েছেন। স্বাবলম্বী হওয়ার প্রত্যয়ে তিনি বছরে চারটি ক্রোপ (বন্দ) রেশম পালন করেন।

এবার জ্যৈষ্ঠ ক্রোপে তিনি ৫০০ থেকে ৬০০ উন্নত জাতের ডিম নিয়ে পলু পালন করছেন। নিজ বাড়ির আদর্শ রেশম পালন ঘরে কথা হলে তিনি জানান, এ মৌসুমে প্রায় ৬ মণ গুটি উৎপাদনের আশা করছেন। ডিম থেকে পলু এবং পরে গুটি উৎপাদন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সময় লাগবে মাত্র ২০ দিন।

সমরুদ্দিন বলেন, “এবার মোট খরচ হবে প্রায় ২৫ হাজার টাকা। আর গুটি বিক্রি করে এক লাখ টাকারও বেশি আয় হবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, তার খামারে এলাকার ৭-৮ জন অসহায় ও বিধবা নারী কাজ করেন। তাদের খাবারের পাশাপাশি সম্মানীও প্রদান করা হয়।

সরকারি সহযোগিতা সম্পর্কে সমরুদ্দিন বলেন, “ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম নিয়মিত আমাদের বাড়িতে এসে পরামর্শ দেন। উন্নত ফলন পাওয়ার জন্য কী করতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “মাত্র ২০ দিনে রেশম চাষ করে লাখ টাকা আয় করতে পারার সম্ভাবনায় পরিবারের সবার মুখে হাসি ফুটেছে। এ বছর ভোলাহাট উপজেলার অধিকাংশ রেশম চাষিই ভালো ফলন পাবেন বলে আশা করছি।”

ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম বলেন, “আমি নিয়মিত রেশম চাষিদের খোঁজখবর রাখি এবং বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ প্রদান করি। উন্নত জাতের জীবাণুমুক্ত ডিম সরবরাহ ও উঠান বৈঠকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার ফলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “রেশম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। এর সুফল ইতোমধ্যে চাষিরা পেতে শুরু করেছেন।”

  • ভোলাহাটের রেশম চাষি সমরুদ্দিনের আদর্শ রেশম পালন ঘরে রেশম পোকার পরিচর্যায় ব্যস্ত সমরুদ্দিন ও কর্মরত নারীরা।

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৪ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৬ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents