স্বল্প সময়, বড় সম্ভাবনা:,ঋক্ষশৈলী–প্ল্যানিং ড্রিমের প্রদর্শনীতে উদ্যোক্তাদের উচ্ছ্বাস

ঋক্ষশৈলী ও প্ল্যানিং ড্রিমের আয়োজনে বৈশাখী প্রদর্শনীতে উদ্যোক্তাদের প্রাণবন্ত অংশগ্রহণ

Picture of ফিয়াদ নওশাদ ইয়ামিন

ফিয়াদ নওশাদ ইয়ামিন

১৫০
১৫০

রাজধানীর আফতাবনগরে নারী উদ্যোক্তাদের সংগঠন ঋক্ষশৈলী ও প্ল্যাটফর্ম প্ল্যানিং ড্রিমের যৌথ উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলা-পরবর্তী সার্টিফিকেট বিতরণ ও পণ্য প্রদর্শনীতে উদ্যোক্তাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ২৪ এপ্রিল বিকেলে বরই তলা এলাকায় অনুষ্ঠিত এই আয়োজন স্বল্প সময়ের মধ্যেই একটি প্রাণবন্ত উদ্যোক্তা সমাবেশে পরিণত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, গত ১১ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত বৈশাখী উৎসব ১৪৩৩-এর ধারাবাহিকতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ৪০-এর বেশি উদ্যোক্তা বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পান। গ্রামবাংলার ঐতিহ্যবাহী পোশাক, কসমেটিকস, জুয়েলারি, ঘর সাজানোর সামগ্রী এবং ঘরে তৈরি খাবারসহ নানা পণ্যের সমাহার ছিল এই প্রদর্শনীতে।

আয়োজক হিসেবে ছিলেন, ঋক্ষশৈলীর সভাপতি সুলতানা পারভীন মুক্তা, ভাইস প্রেসিডেন্ট হাবিবা সুলতানা, সাধারণ সম্পাদক কাকলী আলম, চিফ অপারেটিং ডিরেক্টর ফারহানা হোসেন মিতা এবং কো-অর্ডিনেটর আরবী শারমিন উপস্থিত ছিলেন। প্ল্যানিং ড্রিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা ডলি আহমেদ ও সাজিদ বিন ইফতেখার পিয়াস।

ঋক্ষশৈলীর সভাপতি সুলতানা মুক্তা এই অনুষ্ঠানে বলেন, খোলা আকাশের নীচে মাত্র ৩ ঘন্টাতে অগনিত মানুষের সামনে নিজ পন্যকে উপস্থাপন এবং বিক্রয়ের মাধ্যমে উদ্যোক্তাদের আত্মবিশ্বাসকে আরও এক ধাপ এগিশে নিয়ে যেতে পেরেছি এটাই আমাদের স্বস্থির বিষয়। বেশ আনন্দ মুখোর ছিলো পুরোটো সময়।”

আয়োজকদের মতে, সীমিত সময়ের মধ্যেও এই আয়োজন উদ্যোক্তাদের জন্য কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছেন। এতে নতুন উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি নিজেদের পণ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।

প্ল্যানিং ড্রিমের সহ-প্রতিষ্ঠাতা ডলি আহমেদ জানান, বৈশাখী উৎসবের চারদিনব্যাপী মূল আয়োজনেও উল্লেখযোগ্য সংখ্যক উদ্যোক্তা অংশগ্রহণ করেছিলেন, যা উদ্যোক্তা প্ল্যাটফর্মগুলোর প্রতি আগ্রহ বৃদ্ধিরই ইঙ্গিত দেয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রদর্শনীটি খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হলেও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দর্শনার্থীদের আগ্রহ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। 

উদ্যোক্তারা জানান, সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়ার সুযোগ তাদের ব্যবসায়িক পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মতে, এই ধরনের উদ্যোগ ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যা ভবিষ্যতে উদ্যোক্তা খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাই ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা রাখেন সংশ্লিষ্টরা।

ফিয়াদ নওশাদ ইয়ামিন

  • স্বল্প সময়, বড় সম্ভাবনা:,ঋক্ষশৈলী–প্ল্যানিং ড্রিমের প্রদর্শনীতে উদ্যোক্তাদের উচ্ছ্বাস

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents