জুলাই সনদ ও আামাদের আপত্তি- ১

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

১৩২
১৩২

অবাংলাদেশী মা”র্কিন নাগরিক আলী রিয়াজ জুলাই সনদ থেকে আমাদের ‘বাঙালী’ জাতিসত্তার পরিচয় মুছে দিয়েছেন;

বাংলাদেশ সংবিধানের ধারা ৬(২) এ বলা হয়েছে- “বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।”

কিন্তু অবাংলাদেশী তথা মা”র্কিন নাগরিক আলী রিয়াজ সাহেব জুলাই সনদ থেকে আমাদের জাতিগত ‘বাঙালী’ পরিচয় বাদ দিয়ে শুধু নাগরিকত্ব হিসেবে বাংলাদেশি পরিচয় রাখতে সুপারিশ করেছে। তাও আবার ভুল বানানে। শুদ্ধ বানানটি হবে ‘বাংলাদেশী’।

যেই দেশের নাম, ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামে হাজার বছরের বাঙালী জাতির সাথে জড়িয়ে আছে, জুলাই সনদ থেকে সেই ‘বাঙালী’ পরিচয় বাদ দেয়া হলো কীসের ভিত্তিতে এবং কোন দলগুলো এখানে নোট অব ডিসেন্ট (অসম্মতি) জানিয়েছে সেটিও জানার সুযোগ রাখা হয়নি।

আমাদের প্রস্তাবনা হচ্ছে- জাতি হিসেবে ‘বাঙালী’ ও জাতীয়তা ‘বাংলাদেশী’ এই উভয় শব্দই সংবিধানে থাকতে হবে। এক্ষেত্রে জাতি হিসেবে বাঙালী ও বাংলাদেশের অন্যান্য সকল ক্ষুদ্র জাতিসত্তা সবাই ‘বাংলাদেশী’ হিসেবে পরিচিতি লাভ করবে মর্মে স্থাপিত হতে পারে।

উল্লেখ্য, অনেকে বাঙালী শব্দ ও পরিচয়কে কলকাতা থেকে আগত হি“ন্দুয়ানী পরিচয় মনে করেন, কেউ বা আবার বাঙালী পরিচয়কে আওয়ামী সম্পত্তি মনে করেন। অথচ এমন ধারণা ভুল।

বঙ্গ, বাংলা ও বাঙ্গালী শব্দ ও এর নৃতাত্ত্বিক পরিচয় এসেছে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের বংশধর হযরত বঙ্গ আলাইহিস সালাম থেকে। হযরত বঙ্গ ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের নাতির ছেলে তথা প্রপৌত্র। (সূত্র: রিয়াজ-উস-সালাতীন; এই বইটি ১৭৬৮-১৭৮৮ সালে গোলাম হোসেন সলিম রচিত ভারত বর্ষের ইতিহাসের প্রথম প্রামাণ্য গ্রণ্থ)

ব্রিটিশ আমলের শুরুর দিকে মুসলমান ছাড়া অন্য কেউ নিজেকে ‘বাঙালী’ হিসেবে পরিচয় দিতো না। তখন ‘বাঙালী’ বলতে মুসলমানকেই বুঝানো হতো। ব্রিটিশরা ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে বাঙালী পরিচয়নের বয়ান সম্পুর্ণ পাল্টে দেয়, যেটি এখনো কলকাতাসহ বাংলাদেশে প্রচলিত।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালীদের বের করে দেয়ার বি চ্ছি ন্ন তা বাদী পরিকল্পনার সাথে অবাংলাদেশী মা”র্কিন নাগরিক আলী রিয়াজের সম্পৃক্ততারও অভিযোগ শোনা যায়! পাহাড়ে বসবাসরত বাঙালী বিদ্বেষের কারণে সংবিধান থেকে তিনি বাঙালীর পরিচয় তুলে দিতে চেয়েছেন কিনা জনমনে সেই প্রশ্নেরও জন্ম দিয়েছে!

উল্লেখ্য, আমরা জুলাই সনদের বিরুদ্ধে নই। জুলাই সনদের কিছু প্রস্তাবনার বিপক্ষে মাত্র। আমরা জুলাই সনদের বেশিরভাগ ধারার পক্ষে, কিছু ধারার বিপক্ষে। আবার নতুন কিছু ধারা যুক্ত করার পক্ষে।

আমরা মনে করি- জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেশের শাসন কাঠামো দুর্বল করে দিতে পারে, যার মাধ্যমে দেশে বৈদেশিক হস্তক্ষেপ বাড়বে বলে আমরা মনে করছি! তাছাড়া জুলাই গণভোটের প্রসিডিউর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তথা প্রশ্নবিদ্ধ ছিল!

লেখক: জিয়াউল হক,

আহ্বায়ক স্টুডেন্টস ফর সভরেন্টি 

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents