সিংড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনু

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

১০৫
১০৫

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় নেমেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী প্রচারণার প্রথম দিনে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান। সকাল ১১টায় জামতলী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি। পরে বড় চৌগ্রাম বাজার,ছোট চৌগ্রাম বাজারসহ বিভিন্ন হাট-বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে স্থানীয় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন অধ্যক্ষ আনু। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজ প্রথম দিন প্রচারণায় মাঠে নেমেছি। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা এবার স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেবেন বলে আমি আশাবাদী। আমরা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে জননেতা তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে চাই, ইনশাআল্লাহ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সারফুল ইসলাম বুলবুল,পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য ও ইতালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু প্রমূখ।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents