চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা মিছিল

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১০৫
১০৫

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও শ্রমিক দল।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর বিএনপি, ছাত্রদল ও শ্রমিক দলের উদ্যোগে শান্তিমোড় এলাকায় এ প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শান্তিমোড় থেকে শুরু হয়ে বড় ইন্ডারা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকাবাসীর মাঝে বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ক্রীড়া সংগঠক ও সাবেক ছাত্রদল নেতা মোজাম্মেল হক উজ্জ্বল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলায়েত আলী, বিএনপি নেতা ও ১৪ নং ওয়ার্ডের জনগণের কাউন্সিলর শামীম আহমেদ, পৌর শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি নুর আলম রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents