ময়মনসিংহে কবির হত্যা মামলার প্রধান আসামী র‍্যাব-১৪ কর্তৃক গ্রেফতার  

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কবির হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোঃ আরিফ (২০) ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক গ্রেফতার।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম কবির হোসেন এর সাথে ধৃত আসামি মোঃ আরিফ (২০),সহ এজাহার নামীয় আসামিদের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার আগের দিন মোঃ খোকা মিয়া এর ছেলে আরিফ প্রকাশ্যে ধুমপান করলে ভিকটিম কবির হোসেন (৩৮) মোঃ খোকা মিয়াকে নালিশ দেন। নালিশ দেওয়াকে কেন্দ্র করে ধৃত আসামি সহ এজাহারনামীয় অপর আসামি ক্ষিপ্ত হয় এবং ভিকটিমকে মারপিট করার হুমকি দেয়। গত ১২ নভেম্বর ২০২৫খ্রিঃ সময় ১৭:০০ ঘটিকায় ভিকটিম তার বসতবাড়ি সংলগ্ন ফিসারীতে গেলে ধৃত আসামী সহ এজাহারনামীয় অপর আসামি তথায় ভিকটিমকে গালিগালাজ করতে থাকে। ভিকটিম তাদেরকে গালিগালাজ করা থেকে বিরত থাকার জন্য বলেন এবং উক্ত ঘটনাস্থল হতে চলে যেতে বলেন। তৎক্ষনাত ধৃত আসামি সহ এজাহার নামীয় অপর আসামি হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করলে ভিকটিম চিৎকার দিয়ে পুকুরের পানিতে পড়ে গেলে আসামীদ্বয় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে ভিকটিম মারা যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-১৩ নভেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর একটি আভিযানিক দল ধৃত আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১২ জানুয়ারী ২০২৬খ্রিঃ আনুমানিক ০০:১০ ঘটিকায় সিপিএসসি, র‌্যাব-১, পোড়াবাড়ী, গাজীপুর এর সহায়তায় জিএমপি, গাজীপুর, বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আরিফ (২০), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।সিনিয়র সহকারী পরিচালক, মিডিয়া অফিসার, অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত পেশ বিজ্ঞপ্তি।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents