চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

১০৭
১০৭

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

1000037418

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো. শামসুল আলম। স্বাগত বক্তব্যে তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইয়াছিন আলী, সমিতির পিআইও মো. শাহিনুর আলম, ইউডিএফ ইউজিডিপি (এলজিডি)-এর মো. ইমরান আলী, সমিতির ইউপিও, বিআরডিবি (অবসরপ্রাপ্ত) কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান এবং সদর উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা মো. তাবারক হোসেন।

এছাড়াও সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর পক্ষ থেকে শ্রেষ্ঠ সমিতি ক্যাটাগরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারী সদস্যকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সমিতির নিজস্ব উদ্যোগে সমবায় সদস্যদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্যাটাগরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারী সদস্যের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত ও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents