ফোনে মানুষ স্ক্যান করে ধরা যাবে বাংলাদেশি! হিন্দুত্ববাদী পুলিশের আজব কাণ্ডে হাসির রোল

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

১১৮
১১৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরপ্রদেশ পুলিশের একটি ভিডিও ঘিরে তীব্র সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দিল্লির কাছে গাজিয়াবাদে নাগরিকত্ব যাচাই অভিযানের সময় এক হিন্দুত্ববাদী পুলিশ সদস্য এক ব্যক্তির পিঠে মোবাইল ফোন ঠেকিয়ে তা ‘স্ক্যান’ করছেন। দাবি করা হচ্ছে, এই বিশেষ পদ্ধতির মাধ্যমেই জানা যাবে ওই ব্যক্তির আদি নিবাস কোথায়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশি অভিযানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা গেছে, একজন পুলিশ কর্মকর্তা মোবাইল ফোন দিয়ে এক ব্যক্তির পিঠ ‘স্ক্যান’ করছেন। পুলিশের দাবি ছিল, এই ফোনের মাধ্যমেই শনাক্ত করা যাবে কে বাংলাদেশী।

এই চাঞ্চল্যকর ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে এনডিটিভি। ওই ব্যক্তির ভ্রাতৃবধূ রোশনি খাতুন জানান, গত ২৩ ডিসেম্বর স্থানীয় থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের এলাকায় আসে। সঙ্গে ছিল একটি প্রিজন ভ্যান।

রোশনি বলেন, “পুলিশ আমাদের পরিচয়পত্র দেখাতে বলে। আমরা আমাদের আধার কার্ড এবং অন্যান্য বৈধ নথিপত্র দেখাই।” তিনি আরও অভিযোগ করেন, পুলিশ সদস্যরা রসিকতা করে দাবি করেছিলেন যে তাঁরা এমন একটি যন্ত্র এনেছেন যা দিয়ে কে বাংলাদেশি তা শনাক্ত করা সম্ভব।

রোশনির কথায়, “আসলে কোনো যন্ত্র ছিল না। তারা হাতে মোবাইল ফোন নিয়ে আমার ভাসুরের পিঠে স্পর্শ করে। তবে তারা আমাদের সাথে কোনো দুর্ব্যবহার বা হুমকি দেয়নি।”

ওই পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য রাবিলা জানান, পুলিশ তাঁদের বলেছিল পিঠের ওপর মোবাইল দিয়ে স্ক্যান করলেই ধরা পড়বে কেউ বাংলাদেশি কি না। তিনি স্পষ্ট জানান, তাঁদের পরিবার ১৯৮৬ সাল থেকে ওই এলাকায় বসবাস করছে এবং তাঁদের আদি বাড়ি বিহারের আরারিয়া জেলায়। তাঁদের কাছে সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে দুইবার এ ধরনের তল্লাশি চালানো হয়েছে।

সুপারমার্কেটের বারকোড স্ক্যানারের মতো মোবাইল দিয়ে মানুষ ‘স্ক্যান’ করার এই অদ্ভুত ও অবৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনদের অনেকেই এই ঘটনাকে হীনম্মন্যতা ও অপমানজনক বলে আখ্যা দিয়েছেন। এমন কোনো প্রযুক্তি আদৌ আছে কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এবং উত্তরপ্রদেশ পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যার দাবি জানিয়েছেন।

গাজিয়াবাদ পুলিশ এখন পর্যন্ত এই ভাইরাল ভিডিও বা তাদের কর্মীদের এই ধরনের আচরণ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents