বিভেদমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে নাইক্ষ্যংছড়িতে লিফলেট বিতরণ সিএইচটি জোটের

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা, সহাবস্থান ও দুর্নীতিমুক্ত পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট আজ ১২ ডিসেম্বর সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের শাক গ্রাম, মারমা গ্রাম, বাজার, স্কুল ও জনতার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক। তাঁর সঙ্গে ছিলেন মুখপাত্র পাইশিখই মারমা, মং থোয়াই ওয়াং মারমা, উক্য সিং মারমা, কেন্দ্রীয় কমিটির সদস্য পাইমং থুই মারমা প্রেম, চট্টগ্রাম মহানগরের সংগঠক অং সি হ্লা মারমা এবং স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

লিফলেটে পার্বত্য অঞ্চলের নাগরিকদের সমান অধিকার ও নিরাপত্তা, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি–সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান ও সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবিসহ দীর্ঘমেয়াদি শান্তির জন্য গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়।

ইঞ্জি. থোয়াই চিং মং শাক বলেন, “পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন–নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও জানান, আগামী এক মাস ধরে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—এই তিন জেলায় ধারাবাহিক লিফলেট বিতরণ ক্যাম্পেইন চালানো হবে।

দিনব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। অনেকেই এই উদ্যোগকে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বরণ করে নেন।

“পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন–নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents