শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

১৬৪
১৬৪

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে স্বনামধন্য শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে (১০ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে দশ ঘটিকায় মনি উকিল স্মৃতি মিলনায়তনে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ফিন্যান্সের সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভনিং বডির সভাপতি মোঃ লতিফুর রহমান। অনুষ্ঠানে আরোও অতিথিরা ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুর ইসলাম,সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, অত্র কলেজের ক্রীড়া কমিটি আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ইংরেজি ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক নওসাবাহ নওরীন,ইসলাম শিক্ষা ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ ফরহাত হোসেন ও মার্কেটিং ও শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪ টি বিষয়ের অংশগহনকারীর মধ্যে ৪২ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় ১৩ টি খেলায় অংশগ্রহনকারীর মধ্যে ৩৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। শিক্ষক – শিক্ষিকা ১২ টি বিষয়ে সাহিত্য ও সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ৩৬ জন বিজয়ী হয়েছেন এবং অত্র কলেজের কর্মচারীরা ৩ টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ৯ জন বিজয়ী হয়েছেন। প্রত্যেক বিজয়ীকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা।পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি সহ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents