ময়মনসিংহ নগরীতে নিজস্ব উদ্যোগে অবহেলিত বধ্যভূমি সংরক্ষণ

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

১২১
১২১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ এ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বধ্যভূমিগুলো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার সাক্ষী হিসেবে । যে বধ্যভূমিগুলোতে মুক্তিকামী বাঙালীদের হত্যা করে ফেলে রাখা হতো।

তেমনি একটি অবহেলিত অরক্ষিত বধ্যভূমি রয়েছে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন পার্কে ব্যাটবল চত্বরের নিকটে। এই বধ্যভূমিটিতে ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ নিজস্ব উদ্যোগে সংরক্ষণ কার্যক্রম করে ময়মনসিংহের গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বধ্যভূমিটি সংরক্ষিত না থাকায় পার্কের ভাসমান দোকানদাররা ময়লা আবর্জনা ফেলে সবসময় অপরিচ্ছন্ন করে রাখে। বধ্যভূমিস্থলটি পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে চারপাশে সিমেন্টের পিলার স্থাপন করা হয়। 

এই অবহেলিত অরক্ষিত বধ্যভূমিটি সংরক্ষণের দাবীতে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ মহান বিজয় দিবস ২০২০ হতে সরব রয়েছে। ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচী পালন এবং মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে ছুটাছুটি করছে। কিন্তু দাপ্তরিক দীর্ঘসূত্রিতার কারণে আজও এই অরক্ষিত বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ পরিলক্ষিত হয়নি। বর্তমানে প্রস্তাবিত প্রাক্কলনসহ প্রয়োজনীয় নথিপত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে রয়েছে। অরক্ষিত অবহেলিত অবস্থায় পড়ে থাকার কারণে ছোট স্মৃতিস্তম্ভটিতে বর্তমানে ময়লা আবর্জনা দৃশ্যমান থাকে।

এ ব্যাপারে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, এই অবহেলিত বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য আমরা দীর্ঘদিন সরব রয়েছি। বিভিন্ন কর্মসূচী পালনসহ দফতরে দফতরে ছুটাছুটি করেছি। প্রাক্কলনসহ নথিপত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে রয়েছে। কিন্তু অদ্যাবধি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ দৃশ্যমান না হওয়ায় আমরা এবার নিজস্ব উদ্যোগে সাধ্যমত সংরক্ষণের চেষ্টা করছি। সিমেন্টের পিলার স্থাপন করেছি। একে দৃষ্টিনন্দনভাবে ফুটিয়ে তোলার জন্য আরো কিছু কাজ করা হবে, যা এবারের বিজয় দিবসের আগেই সমাপ্ত করা হবে। 

উল্লেখ্য, এই সংরক্ষণ কাজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখা আর্থিক সহযোগিতা দিয়ে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের পাশে রয়েছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents