মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে দোকানদারের অনুপস্থিতির সুযোগে দিন-দুপুরে একটি মনোহারি দোকান থেকে নগদ টাকা ও সিগারেটসহ ব্যাগ চুরির ঘটনা ঘটেছে।

আজ রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গফরগাঁও পৌরশহরের জামতলী মোড় সংলগ্ন স্টেশন রোডে রাজলক্ষী মিষ্টান্ন ভাণ্ডারের পাশে অবস্থিত শংকর মনোহারি দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকানটির মালিক শংকর জানান, দোকানের ভেতরে রাখা একটি ব্যাগে ২০ হাজার টাকা নগদ ও প্রায় ৩০ হাজার টাকার সিগারেট ছিল। দুপুরে তিনি পাশের রাজলক্ষী মিষ্টান্ন ভাণ্ডার থেকে পানি আনতে গেলে অল্প সময়ের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি দোকানে প্রবেশ করে ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়ে বলে জানান তিনি।

ব্যস্ততম সড়কে দিন-দুপুরে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত চোর শনাক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবি জানিয়েছেন

  • এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। সংগৃহীত ছবি