মো:রুবেল মিয়া টাঙ্গাইল মির্জাপুর উপজেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি ও জামায়াত ইসলামী প্রার্থী সহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন।
তারা হলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ্ তালুকদার,
স্বতন্ত্র বাংলাদেশ ইট ভাটা মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান,বাংলাদেশ রিপাবলিকান পার্টি
মো:তোফাজ্জল হোসেন,খেলাফত মজলিস অধ্যক্ষ আবু তাহের,ইসলামী আন্দোলন বাংলাদেশ এ,টি,এম রেজাউল করিম মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭মির্জাপুর ১৪ টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে এই আসন। মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এতে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন। তৃতীয় লিঙ্গ ৬ জন।
- ছবি সংগৃহীত