মোঃ মনিরুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট ছাত্রলীগের সাবেক নেতা এস এম নাহিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এস এম নাহিন (৫৪) উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত জয়নাল হকের পুত্র। তিনি ভূরুঙ্গামারী উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন জানান, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধিত ২০১৩) এর ৮/৯(৩)/১০/১৩ এ গ্রেফতার করে ২৯ ডিসেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
- ছবি সংগৃহীত