মোঃ আল আমিন ইসলাম  নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি জলঢাকা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় নীলফামারী জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য অধ্যাপক আকবর আলী, আহমেদ আলী বড় বাবু, ময়নুল হক, রশিদুল ইসলাম (বাঙালি) এবং শরিফুল ইসলাম বাবু (এমডি, মুক্তা হিমাগার লিমিটেড)সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক পৌরসভাসহ বিভিন্ন এলাকা থেকে নির্বাচন অফিস প্রাঙ্গণে জড়ো হন। মনোনয়নপত্র দাখিলকে ঘিরে পুরো এলাকা ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলহাজ্ব সৈয়দ আলী।

  • ছবি সংগৃহীত