দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধি হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। নতুন মূল্য আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী,
২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকায়
১৮ ক্যারেটের এক ভরি সোনা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা
সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায়
এদিকে, রুপার বাজারেও দাম বেড়ে নতুন রেকর্ড গড়েছে।
২২ ক্যারেটের রুপা ভরি ৬ হাজার ৬৫ টাকা
২১ ক্যারেটের রুপা ভরি ৫ হাজার ৫৭৪ টাকা
১৮ ক্যারেটের রুপা ভরি ৪ হাজার ৯৫৭ টাকা
সনাতন পদ্ধতির রুপা ভরি ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণ ও রুপার এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- ছবি সংগৃহীত