কবি মন এক চিরচেনা নদী! কখনো ভরাডুবি
আবার কখনো খরা। মন নিয়ে ভেসে বেড়ায়
স্বপ্নের তাঁরাভরা জোছনায়।
পথের মাঝে দেখা হলে প্রায় সকলেই জানায়
প্রাণভরা শুভেচ্ছা ও সম্বোধন, কবি মনে এ
পরম পাওয়া।
কতো স্বপ্ন দেখে অহর্নিশি, সুনিপুণ হাতের
লেখনীতে, আপন-পর কবি মনে!
সবাই সমান।
সময়ের সাথে বদলে যায় স্বপ্নময় নগরীর
নয়নাভিরাম প্রকৃতি, কবি মনে নেই পরিবর্তন,
কবি’র প্রতি গভীর শ্রদ্ধা নিরন্তর।
চোখের আড়াল হলে বুঝি মনের আড়াল হয়!
বহুদূর চলে গেলেও, কবি মনে! মনে
পড়ে সবসময়।
সকলের ভালোবাসা আর সম্মানে, সম্মানিত
হয়ে অনাবিল সুন্দর আনন্দ আর স্বপ্নময়ে
দিন কাটায়, কবি মনে।
- ছবি সংগৃহীত