বাংলাদেশ সরকার নতুন ই-পাসপোর্টে আবারও “Except Israel (ইসরায়েল ব্যতীত)” শব্দবন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে। নতুন ই-পাসপোর্টে জলছাপ ও নকশায় পরিবর্তন এনে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪, বিভিন্ন জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা এবং সব ধর্মের প্রতীক যুক্ত করা হয়েছে। 

একই সঙ্গে কয়েকটি পূর্ববর্তী স্থাপনা ও প্রকল্পের ছবি বাদ দেওয়া হয়েছে। পরিবর্তনগুলো শুধু নতুন ইস্যু হওয়া ৪৮ ও ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টে কার্যকর হবে। 

বিদ্যমান পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা নেই; মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন।

  • মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।