কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টিতে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরে এসব ঘ*ট*না ঘটেছে।

এদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আট জন এবং কক্সবাজার শহরে পাহাড়ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উখিয়া ফায়ার সার্ভিস জানায়, গতকাল সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল। রাত ১টায় উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মোহাম্মদ কামাল হোসেন (৪৪), তার স্ত্রী হুমাইরা বেগম (৩৯) ও ছেলে মোহাম্মদ আনাস (৪) মারা যায়।

একই সময়ে কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পে পাহাড়ি ঢলের কাদার নিচে চাপা পড়ে একরাম নামের সাত বছরের আরেক শিশু মা*রা যায়।

পরে ৩টার দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আরও চারজনের মৃ*ত্যু হয়। তারা হলেন উম্মে হাবিবা (২৭) ও তার বোন তানজিনা আক্তার (১৩) এবং দুই ভাই—রিহান (৫) ও হারুনুর রশিদ (৩) । এ সময় আরও একজন আহত হন। ফায়ার সার্ভিস সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উ*দ্ধা*র করে।

উখিয়ার ইউএনও পান্না আক্তার ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, পাহাড়ধসের ঝুঁকি থাকায় বিপজ্জনক এলাকা থেকে

  • মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।