নাটোরের সিংড়ায় ৭ জন প্রদর্শনী মাছচাষীর মাঝে এয়ারেটর মেশিনসহ মাছের পোনা ও খাবার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাস, মাছচাষী ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও চাষীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পের আওতায় এসব উপকরণ প্রদান করা হচ্ছে। এয়ারেটর মেশিন ব্যবহারের ফলে পুকুরে পানির অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে এবং মাছের দ্রুত বৃদ্ধি ও উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।
- মার্কিন-ইরান চুক্তি সম্পর্কে কিছুই জানতেন না নেতানিয়াহু, 'গণহত্যার ভীতি' ছড়িয়ে নিজের ব্যর্থতা ঢাকছেন বলে ইসরায়েলি গণমাধ্যম ও বিশ্লেষকদের বিস্ফোরক দাবি