বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভোলাহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে মেডিকেল মোড়ে বিএনপি উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠন ভোলাহাট উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “স্বাধীনতা সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ দুরুল হোদা। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের,গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোহম্মদ মাসুম, বিএনপি জামবাড়ীয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া,বিএনপি দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন ঠিকাদার,উপজেলা বিএনপির মহিলা নেত্রী ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: রেশমাতুল আরশ রেখা,
উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু,ভোলাহাট উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মুনসুর আলী,সাবেক জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মানিক,সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি আরাফাত রহমান সানিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট জিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- ছবি সংগৃহীত