ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে এপ্রিল/২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা
শ্রেষ্ঠ সার্কেল অফিসার:
- মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ।
- শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি):
- মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা।
শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার:
- এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা।
শ্রেষ্ঠ এএসআই:
- এএসআই (নিরস্ত্র) মোঃ রাকিব খান, কোতোয়ালী মডেল থানা।
শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার:
- এসআই (নিরস্ত্র) মোঃ সাফায়েত হোসেন, কোতোয়ালী মডেল থানা।
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার:
- টিএসআই মোঃ নুরুজ্জামান, সদর ট্রাফিক, ময়মনসিংহ।
এছাড়াও পিআরএল গমনকারী তিনজন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
সভায় জেলার বিভিন্ন পুলিশ সদস্যের কল্যাণে পূর্ববর্তী সভায় উত্থাপিত সমস্যা ও আবেদনের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মাসে প্রাপ্ত আবেদন ও সমস্যার প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
- মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।