চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় “শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন (সিকেএ) আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মোঃ শাহজাদা আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান। টুর্নামেন্ট পরিচালকের দায়িত্ব পালন করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক-রেফারি মোঃ কাওসার আহমেদ।

প্রতিযোগিতায় চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক খেলোয়াড় অংশ নেন। কাতা ও কুমিতে বিভাগের বিভিন্ন খেলায় প্রতিযোগীরা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। দিনব্যাপী এ আয়োজনে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক বিতরণ করেন। বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কারাতে আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তারা।

এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।