ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
শুক্রবার (৮ মে) ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চর কালীবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃত নারী হলেন মোছাঃ সুবর্না আক্তার (৩৩)। তিনি দেলোয়ার হোসেনের স্ত্রী এবং মোছাঃ হুসনে আরা বেগমের মেয়ে। তার বাড়ি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের পাটগুদাম (রেলওয়ে নিউ কলোনী) এলাকায়।
অভিযান চলাকালে তার কাছ থেকে ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
- মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।