চলনবিল অধ্যুষিত হিসেবে পরিচিত সিংড়ার প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নারী-পুরুষদের অংশগ্রহণে এই সভার আয়োজন করে পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস)।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএস-এর নির্বাহী পরিচালক জেইডি আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা পরিতোষ চন্দ্র উরাঁও ও কিশোরী সদস্য লাবনী এক্কা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও পরিবেশকর্মী আব্দুল আলীম খাজা।

  • ছবি সংগৃহীত