ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
রোববার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহের একটি আভিযানিক দল জেলার মুক্তাগাছা উপজেলার সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ আমির (২৮), পিতা- সাইফুল ইসলাম, গ্রাম- মাইজবাড়ী, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। তিনি মুক্তাগাছা থানার মামলা নং-০৭(০১)২৩ এর আসামি। উক্ত মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
- মসজিদের ক্ষতিগ্রস্ত স্থান।