রমজান শেষে সাধ্যমতো সকলের নানান প্রস্তুতি। স্থান-কাল-পাত্র ‘র হয় পরিবর্তন! মাহে রমজান শেষে ঈদ।‌ ঈদের আনন্দের ঘরে বাইরে, নেই পরিবর্তন।

কবি মন সব সময় এক অভিন্ন ভুবনে বিরাজমান! স্বপ্নের নীল আকাশের, খোলা জানালায়, ভোরের মিষ্টি স্নিগ্ধ হাওয়ায় ভেসে বেড়ায় দেশ থেকে দেশান্তর!

ধনী- গরীব, উচ্চ পদস্থ, মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষের হৃদয়ে ছোঁয়া দিয়ে থাকে, ঈদ, আসছে ঈদ! আসলে ঈদ কোন শ্রেণী বিশেষের নয়, সকলের ঈদ।

ঈদের আনন্দ হোক সকলের প্রতিদিনের আনন্দ! মানুষে মানুষে ভালোবাসায় ভরে উঠুক এ ভুবন।‌ মানুষ হয়ে মানুষের ক্ষতি যেন না করে!

দেশে- বিদেশে সবখানেই আনন্দ। পরম করুনাময় আল্লাহ সুবহানাতায়ালা’র অশেষ নেয়ামত ঈদগাহে, মসজিদে ঈদের জামাতে নেই ভেদাভেদ।

  • গ্রাফিক্স ছবি