পবিত্র রমজান মাস উপলক্ষে আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রয়াত মুরিদানদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার সংলগ্ন আহলা দরবার শরীফে (আনজুমানে আসাদিয়া নবীয়া, সিহাবীয়া) এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আহলা দরবার শরীফের প্রয়াত মুরিদানদের মধ্যে মৃত ময়মন, মৃত আব্দুল গাফফার সেন্টু, মৃত মিজানুর রহমান (পুলিশ), মৃত আব্দুল সালামসহ অন্যান্য মৃত ভক্ত ও মুরিদানদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আহলা দরবার শরীফের মুরিদান মো. বেলায়েত আলী, মো. জিয়াউর রহমান রানা, মো. বাবু আলী, মো. জামিল, মো. নুরুজ্জামান, মো. সুমন আলী ও মো. মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে আহলা দরবার শরীফের সকল মৃত মুরিদান ভক্তদের রুহের মাগফিরাত এবং বর্তমান ভক্তদের কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। সবশেষে হুজুর দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • ছবি সংগৃহীত