চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহামুদুর হাসান। এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত স্কেভেটরটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবিধি লঙ্ঘন ও অবৈধভাবে মাটি কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

  • ছবি সংগৃহীত