সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা আওতাধীন ০৫নং-সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিসেস নাসরিন সুলতানা চৌধুরী দিপার ফুফাতো ভাই কে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোঃ শহিদুল্লা চৌধুরী জনিক কে (৪০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের দিনের বিনাশ্রম কারাদ-সহ ৫ হাজার অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জয়শ্রী ভূমি অফিস এর অধীনে দিগজান গ্রামের হাওর ও সরকারি রাস্তা সংলগ্ন জায়গা হতে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোঃ শহীদুল ইসলাম চৌধুরী জনিক কে ৬ মাসে বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ-, প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জনস্বার্থে উপজেলা প্রশাসন, এ ধরনের অভিযান চলমান থাকবে।
- গ্রাফিক্স ছবি