রাত সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, আমরা বাচ্চাটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। এরপর দ্রুত তাকে হাসপাতলে নেয়া হয়। সেখানে পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
চিকিৎসকদের বরাতে রাত সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, আমরা বাচ্চাটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। এরপর দ্রুত তাকে হাসপাতলে নেয়া হয়। সেখানে পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের পেছন পেছন হাঁটতে গিয়ে গতকাল দুপুর ১টার দিকে গভীর নলকূপে পড়ে যায় শিশুটি। তাকে উদ্ধারে দুপুর আড়াইটা থেকে কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস। শিশুটিকে বাঁচাতে অক্সিজেনসহ সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও করা হয়। সেই সঙ্গে মাটি খননের কাজ করে তিনটি এস্কেভেটর। ঘটনাস্থলের পাশেই রাতযাপন করেন নিখোঁজ শিশু সাজিদের মা-বাবা ও স্বজনেরা।
রাতভর উদ্ধার কাজে তেমন অসুবিধা হয়নি ফায়ার সার্ভিসের কর্মীদের। কিন্তু সকাল হতে না হতেই আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষের ভিড় ও হট্টগোলের কারণে কিছুটা সমস্যায় পড়েন উদ্ধারকর্মীরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও তানোর উপজেলাসহ আশপাশের ফায়ার সার্ভিসের আটটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করে।
গর্তের পাশে ৪৫ ফুট মাটি খনন করে সুড়ঙ্গ পদ্ধতির মাধ্যমে রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। সঙ্গে সঙ্গেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
- ছবি সংগৃহীত