ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
রবিবার প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের তিনটি এফ–১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘ভুলভাবে’ শনাক্তকরণের কারণে ভূপাতিত হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
- ছবি সংগৃহীত