আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে আগামীকাল রোববার তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বণিক বার্তাকে জানান, আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাবেন।

তিনি আরো বলেন, দলের পক্ষ থেকে জামায়াত এবং এনসিপির প্রধানের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেয়া হয়। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের দলের প্রধান বারবার বলছেন, ঐক্যই আমাদের শক্তি। বিভাজন হলে দুর্বলতা।

  • গ্রাফিক্স ছবি