বাংলাদেশে মানুষ ঘুম থেকে উঠে জানতে পারছেন যে বিএনপি নির্বাচনে জিতে গেছে এবং পরবর্তী সরকার গঠনের পথে। যদিও ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, স্থানীয় পত্রিকাগুলো ইতিমধ্যে বিএনপির বিজয় ঘোষণা করার মতো শিরোনাম করেছে। অনেকেই এখন ভাবছেন, বিএনপির নেতা তারেক রহমানই হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। এটি তার ভাগ্যের এক বিশাল পরিবর্তন। ২০২৪ সালে অনুষ্ঠিত শেষ নির্বাচনের সময় তিনি লন্ডনে স্বেচ্ছানির্বাসনে ছিলেন। আর তার দল পুরো নির্বাচনই বর্জন করেছিল। দলের হাজার হাজার সদস্য ও সমর্থক তখন কারাগারে ছিলেন। এখন ছাত্র আন্দোলন ও বাংলাদেশের তরুণদের নেতৃত্বে শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর, তিনিই হতে পারেন দেশের পরবর্তী নেতা।

বিবিসি রিপোর্ট 

  • গ্রাফিক্স ছবি