নওগাঁর ধামইরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট) আসনে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক তিনবারের সংসদ সদস্য বিএনপি মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খান জোহা’র পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক নির্বাচনী প্রচারণা চলছে।
এই ধারাবাহিকতায় রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চন্ডিপুর বাজারে উমার ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইয়াছিন আলীর নেতৃত্বে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের দোকানদার ও স্থানীয় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণার সময় উপস্থিত ছিলেন, “উমার ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদ বিদ্যুৎ, ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম, মো. আব্দুল জলিল, মো. নজিমুদ্দিন, আবু নাছের, রইচ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।”
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, “আমরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট আহ্বান করছি। তারেক রহমান ও সামসুজ্জোহা খান জোহার সালাম পৌঁছে দিচ্ছি এবং ধানের শীষে ভোট চাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখে নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট) আসনে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে।”
- ছবি সংগৃহীত