ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে ৩১ জানুয়ারি (শনিবার) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই সিবিএমসিবি হাসপাতাল গেইটের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে পরিচালিত হয়।
অভিযানকালে মোহাম্মদ আলী (৩৮) নামের এক ব্যক্তিকে ১,৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আলীর পিতার নাম মহরম আলী, মাতার নাম শামছুন নাহার। তিনি রায়পুর গ্রামের বাসিন্দা, ডাকঘর—ঘোষগাঁও, থানা—ধোবাউড়া, জেলা—ময়মনসিংহ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
- এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। সংগৃহীত ছবি