আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তারা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সারাদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের উষাপাড়া, কাজিপাড়া, অনুপনগর, অনুপনগর মোন্নাপাড়া, হাট-বাজারসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় অসংখ্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি এ গণসংযোগ চালান। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন তিনি—এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
গণসংযোগকালে তিনি ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে তারা প্রতীক নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
- এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। সংগৃহীত ছবি